অবদানকারী চুক্তি ৩.০ আচরণবিধি আমাদের অঙ্গীকার আমরা প্রতিশ্রুতি দিই যে আমাদের দল সকলের জন্য স্বাগতপূর্ণ, নিরাপদ, এবং ন্যায্য হবে। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা সকল ব্যক্তির মর্যাদা, অধিকার, এবং অবদানকে সম্মান ও উত্থাপিত করে — বর্ণ, জাতিসত্তা, গোত্র, জাতিগোষ্ঠী, বয়স, শারীরিক বৈশিষ্ট্য, স্নায়ুবিক বৈচিত্র্য, প্রতিবন্ধকতা, যৌনতা বা লিঙ্গ, লিঙ্গ পরিচয় বা লিঙ্গ পার্থক্য, যৌন অভিমুখ, ভাষা, বিশ্বাস বা ধর্ম, জাতীয় বা সামাজিক মূল, আর্থ-সামাজিক অবস্থান, শিক্ষা স্তর, বা অন্যান্য অবস্থান নির্বিশেষে। আমাদের দলের সদিচ্ছা নিয়ে এবং এই চুক্তির সাথে সঙ্গতিপূর্ণভাবে অংশগ্রহণকারী সকলের জন্য একই অংশগ্রহণের সুবিধা প্রযোজ্য। উৎসাহিত আচরণসমূহ সামাজিক মানদণ্ডে ভিন্নতা স্বীকার করে আমরা, আমাদের দলের ইতিবাচক আচরণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকি। আমরা এটাও বুঝি যে সংস্কৃতি, পটভূমি, বা মাতৃভাষার প্রেক্ষিতে আমাদের কথা বা কাজ অন্যভাবে ব্যাখ্যা করা হতে পারে। এই বিবেচনাগুলির আলোকে, আমরা একে অপরের প্রতি সচেতনভাবে আচরণ করতে এবং আমাদের যৌথ মূল্যবোধকে কেন্দ্র করে কাজ করতে সম্মত হই, যেগুলোর মধ্যে রয়েছে: * আমাদের দলের উদ্দেশ্য, কার্যক্রম, এবং সমাবেশের পদ্ধতিকে সম্মান করা। * অন্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও সৎভাবে যোগাযোগ রাখা। * ভিন্ন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে সম্মান করা। * আমাদের কাজ ও অবদানের জন্য দায়িত্ব নেওয়া। * গঠনমূলক সমালোচনা সৌজন্যের সাথে দেওয়া ও গ্রহণ করা। * ক্ষতি হলে তা প্রতিরোধ ও মেরামত করার অঙ্গীকার করা। * আমাদের দলের ভদ্রতা ও কল্যাণ টিকে রাখতে সহায়ক আচরণ করা। সীমাবদ্ধ আচরণসমূহ আমরা আমাদের দলের নিম্নোক্ত আচরণসমূহ প্রত্যাখ্যান করি। এই আচরণগুলির ঘটনা, হুমকি, বা প্রচার—সবই এই আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। * হয়রানি। স্পষ্টভাবে প্রকাশিত সীমানা লঙ্ঘন করা বা থামার অনুরোধের পরেও অপ্রয়োজনীয় ব্যক্তিগত আক্রমণ করা। * চরিত্র আক্রমণ। কোনো সদস্য বা গোষ্ঠীর প্রতি অপমানসূচক, অবমাননাকর, বা তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করা। * স্টেরিওটাইপিং বা বৈষম্য। কারো ব্যক্তিত্ব বা আচরণকে অপরিবর্তনীয় পরিচয় বা বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত করা। * যৌনকরণ। দলের প্রেক্ষিত বা উদ্দেশ্যের আলোকে সাধারণভাবে অনুপযুক্তভাবে ঘনিষ্ঠ আচরণ করা। * গোপনীয়তা লঙ্ঘন। কারো ব্যক্তিগত বা গোপন তথ্য তাদের অনুমতি ছাড়া প্রচার করা বা সেই তথ্যের ভিত্তিতে সুবিধা নেয়া। * ঝুঁকির সৃষ্টি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি সহিংসতা বা অন্য ক্ষতির কারণ হওয়া, উৎসাহ দেওয়া, বা হুমকি দেওয়া। * এমনভাবে আচরণ করা যা আমাদের দলের ভদ্রতা ও সুস্থ বিচরণ কে হুমকির মুখে ফেলে। অন্যান্য সীমাবদ্ধতা * ভুল পরিচয় প্রদান। যেকোনো কারণে অন্য কারোর ছদ্মবেশ ধারণ করা, বা আচরণবিধি প্রয়োগের পদক্ষেপ এড়াতে অন্য কারোর পরিচয় নেওয়া। * সূত্রের স্বীকৃতি না দেওয়া। আপনি যে বিষয়বস্তু যুক্ত করছেন তার উৎস যথাযথভাবে কৃতিত্ব না দেওয়া। * প্রচারমূলক সামগ্রী। দলের একমত মানের বাইরে গিয়ে বিপণন বা অন্যান্য বাণিজ্যিক বিষয়বস্তু প্রচার করা। * অসতর্ক যোগাযোগ। এমন বিষয়বস্তু উপস্থাপনে দায়িত্বহীনতা, যাতে অন্য কোনো সীমাবদ্ধ আচরণ অন্তর্ভুক্ত, সংযুক্ত, বা বর্ণিত থাকে। কোনো সমস্যার বিবৃতি দেত্তয়া সদাশয় প্রচেষ্টা সত্ত্বেও সহযোগিতার সময়ে সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। প্রতিটি দ্বন্দ্বই আচরণবিধি লঙ্ঘন নয়; এই আচরণবিধি উৎসাহিত আচরণ ও মানদণ্ডকে জোর দেয় যা মতবিরোধ এড়াতে এবং ক্ষতি কমাতে সাহায্য করে। যখন কোনো ঘটনা ঘটে, দ্রুত বিবৃতি দেয়া গুরুত্বপূর্ণ। সম্ভাব্য লঙ্ঘন রিপোর্ট করতে, [দ্রষ্টব্য: এখানে আপনার রিপোর্ট করার পদ্ধতি বর্ণনা করুন.] দলের মধ্যস্থতাকারীরা লঙ্ঘনের রিপোর্টকে গুরুত্ব সহকারে নেন এবং যথাসম্ভব দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করবেন। তারা সব অভিযোগ তদন্ত করবেন—বার্তা, লগ, ও রেকর্ডিং পর্যালোচনা করে বা সাক্ষী ও অন্যান্য অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নিয়ে। দলের মধ্যস্থতাকারীরা তদন্ত ও প্রয়োগ সংক্রান্ত পদক্ষেপগুলোকে যতটা সম্ভব স্বচ্ছ রাখবেন, তবে নিরাপত্তা ও গোপনীয়তাকে অগ্রাধিকার দেবেন। এই মূল্যবোধসমূহ রক্ষার্থে, প্রয়োগের পদক্ষেপগুলি সংশ্লিষ্ট পক্ষদের সাথে ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়; তবে পুরো সম্প্রদায়কে অবহিত করা পারস্পরিকভাবে সম্মত সমাধানের অংশ হতে পারে। ক্ষতি মোকাবিলা ও মেরামত [দ্রষ্টব্য: নীচে বর্ণিত প্রতিকার ও মেরামতি প্রক্রিয়াগুলি আচরণবিধি প্রয়োগের উত্তম চর্চার উপর ভিত্তি করে পরামর্শ মাত্র। আপনার দলের নিজস্ব প্রয়োগ প্রক্রিয়া থাকলে, অনুগ্রহ করে এই অংশটি আপনার নীতিমালা অনুযায়ী সম্পাদনা করুন.] দলের মধ্যস্থতাকারীদের তদন্তে এই আচরণবিধি লঙ্ঘন প্রমাণিত হলে, ক্ষতি কীভাবে সর্বোত্তমভাবে মেরামত করা যায় তা নির্ধারণে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করা যেতে পারে—ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তি ও পুরো দলের উপর প্রভাবের ভিত্তিতে। কোনো নীতিমালা লঙ্ঘনের মাত্রার উপর নির্ভর করে, প্রয়োজনে পদক্ষেপগুলির নিচের ধাপগুলো এড়িয়ে যাওয়া যেতে পারে। * সতর্কতা * ঘটনা: একটি একক বা ঘটনাসমষ্টি যা নির্দেশ লঙ্ঘন করে। * ফলাফল: দলের মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে একটি লিখিত ব্যক্তিগত সতর্কীকরণ। * মেরামত: ব্যবহার মেরামতের উদাহরণস্বরূপ একটি ব্যক্তিগত লিখিত দুঃখপ্রকাশ, দায়িত্ব স্বীকার, এবং সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে স্পষ্টতা চাওয়া। * অস্থায়ীভাবে কর্মকাণ্ড সীমিত * ঘটনা: আগে সতর্কতা পাওয়া লঙ্ঘনের পুনরাবৃত্তি, বা আরও গুরুতর লঙ্ঘনের প্রথম ঘটনা। * ফলাফল: একটি ব্যক্তিগত, লিখিত সতর্কতা এবং “সাময়িক নিষেধাজ্ঞা” পর্ব, যার উদ্দেশ্য সংশ্লিষ্ট সদস্যদের ঘটনাটি প্রক্রিয়াকরণের সময় এবং পরিস্থিতির গুরুত্ব বোঝাতে । এই “সাময়িক নিষেধাজ্ঞা” নির্দিষ্ট যোগাযোগ মাধ্যম বা নির্দিষ্ট সদস্যদের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। * মেরামত: ব্যবহার মেরামতের উদাহরণস্বরূপ দুঃখপ্রকাশ করা, নিষেধাজ্ঞার সময়কে কর্ম এবং এর প্রভাব এ ব্যবহার করা, এবং সময় শেষ হলে দলের জায়গায় পুনরায় প্রবেশের বিষয়ে চিন্তাশীল হওয়া । * অস্থায়ী স্থগিতাদেশ * ঘটনা: বারবার লঙ্ঘনের ধারা, যা দলের মধ্যস্থতাকারীরা সতর্কতার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছেন; অথবা একটি একক গুরুতর লঙ্ঘন। * ফলাফল: একটি ব্যক্তিগত লিখিত সতর্কতা, এবং স্থগিতাদেশ থেকে ফিরে আসার শর্তাবলি। সাধারণত, অস্থায়ী স্থগিতাদেশ সদস্যকে তার আচরণ এবং সম্ভাব্য সংশোধনমূলক পদক্ষেপ নিয়ে ভাবার সময় দেয়। * মেরামত: ব্যবহার মেরামতের উদাহরণস্বরূপ স্থগিতাদেশের উদ্দেশ্যকে সম্মান করা, নির্ধারিত শর্ত পূরণ করা, এবং স্থগিতাদেশ উঠলে কীভাবে দলের সাথে পুনঃসম্পৃক্ত হওয়া যায় তা সচেতনভাবে বিবেচনা করা। * স্থায়ী নিষেধাজ্ঞা * ঘটনা: আচরণবিধি লঙ্ঘনের বারবার ধারা যার সমাধানে অন্যান্য ধাপ ব্যর্থ হয়েছে; অথবা এতটাই গুরুতর লঙ্ঘন যে দলের মধ্যস্থতাকারীরা মনে করেন এই সদস্যকে রেখে দল কে নিরাপদ রাখা সম্ভব নয়। * ফলাফল: দলের সকল জায়গা, টুল, এবং যোগাযোগ মাধ্যমের প্রবেশাধিকার সরিয়ে নেওয়া। সাধারণত, স্থায়ী নিষেধাজ্ঞা খুব কম প্রয়োগ করা উচিত; এর পেছনে শক্ত যুক্তি থাকা দরকার; এবং অন্যান্য মেরামতির চেষ্টা ব্যর্থ হলে তবেই প্রয়োগ করা উচিত। * মেরামত: এই মাত্রার ক্ষেত্রে কোনো সম্ভাব্য মেরামত নেই। এই প্রয়োগ সিঁড়িটি একটি নির্দেশিকা মাত্র। এটি দলের মধ্যস্থতাকারীদের বিচক্ষণতা ও বিচারবোধ প্রয়োগ করার ক্ষমতাকে সীমিত করে না—আমাদের দলের সর্বোত্তম স্বার্থের আলোকে। ক্ষেত্র এই আচরণবিধি দলের সকল স্থানে প্রযোজ্য, এবং তখনও প্রযোজ্য যখন কোনো ব্যক্তি দলের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে জনসমক্ষে বা অন্য কোনো স্থানে কাজ করছেন। আমাদের দলের প্রতিনিধিত্বের উদাহরণগুলির মধ্যে রয়েছে: অফিসিয়াল ইমেইল ঠিকানা ব্যবহার করা, অফিসিয়াল সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা, বা অনলাইন/অফলাইন কোনো অনুষ্ঠানে নিযুক্ত প্রতিনিধি হিসেবে কাজ করা। স্বীকৃতি এই আচরণবিধি Contributor Covenant, সংস্করণ ৩.০ থেকে অভিযোজিত, স্থায়ীভাবে পাওয়া যাবে: https://www.contributor-covenant.org/version/3/0/। Contributor Covenant-এর তত্ত্বাবধায়ক Organization for Ethical Source, এবং এটি CC BY-SA 4.0 লাইসেন্সের অধীনে। এই লাইসেন্সের একটি অনুলিপি দেখতে: https://creativecommons.org/licenses/by-sa/4.0/। Contributor Covenant সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে FAQ-এ: https://www.contributor-covenant.org/faq। অনুবাদসমূহ: https://www.contributor-covenant.org/translations। অতিরিক্ত প্রয়োগ ও দল নির্দেশিকার সম্পদ: https://www.contributor-covenant.org/resources। প্রয়োগ সিঁড়িটি অনুপ্রাণিত হয়েছে Mozilla’s code of conduct team-এর কাজ থেকে।